দুই সন্তানসহ আত্মঘাতী বাবা মা
সাশ্রয় নিউজ ★ ভোপাল : দুই সন্তান মাসকুলার ডিসট্রফি নামক একটি রোগে আক্রান্ত। সন্তানদের বয়স একজনের ১৩ ওপর জনের ৭। ওই রোগ দুই সন্তানেরই। এর ফলে শরীর শরীরের নিম্নাংশের মাংসপেশি অকেজো হয়ে যায়। এমনকী হৃদযন্ত্রের মাংসপেশিও কর্মক্ষমতা হারিয়ে ফেলে। চিকিৎসকদের মতে ওই রোগের ওষুধ এখনও সেভাবে নেই।
ভোপালের বাসিন্দা সঞ্জীব মিশ্র ও তাঁর স্ত্রী নীলম -এর দুই সন্তান মাসকুলার ডিসট্রফিতে আক্রান্ত ছিলেন। দিনের পর দিন তাঁদের সন্তানদের অবস্থা অবনতির দিকে চলে যেতে থাকে। একজন গর্ভধারিণী মা ও একজন জন্মদাতা পিতা তাঁদের সন্তানের কষ্ট সহ্য করতে পারছিলেন না! তাঁদের শারীরিক অবস্থা নিয়ে খুবই চাপে ছিলেন সঞ্জীব ও নীলম। সঞ্জীব একটি বিশেষ রাজনৈতিক দলের লিডার ছিলেন বলে উল্লেখ। সঞ্জীব, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে আত্মঘাতী হন।
ওই মর্মান্তিক ঘটনার পরে পুলিশ সূত্রে জানা যায় যে, স্বামী-স্ত্রী আত্মঘাতী হওয়ার আগে দুই সন্তানকে খুন করেন। এবং সোশ্যাল মিডিয়ায় সঞ্জীব জানান, ‘ঈশ্বর যেন শত্রুদের সন্তানকেও রোগভোগ না দেন… আমি সন্তানদের বাঁচাতে পারলাম না, আমি আর বাঁচতে চাই না।’ ভোপালের বিদিশায় ঘটে ঘটনাটি। পুলিশ বাড়ির দরজা ভেঙে চারটি মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। বিদিশার এই ঘটনায় মামলা শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে উল্লেখ।



