প্রাপ্তবয়স্ক ওয়েবসাইট নিয়ে ঋষি সুনকের দলেরই একাংশ
সাশ্রয় নিউজ ★ লণ্ডন : ক্ষোভের মুখে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। কনজারভেটিভ পার্টির একাধিক সদস্য চাইছেন প্রাপ্তবয়স্ক ওয়েবসাইটগুলি অপ্রাপ্তবয়স্কদের নাগালের বাইরে রাখা হোক। এবং তাই-ই নয়, তাঁরা এ বিষয়ে নয়া আইন রূপায়ণ চাইছেন। কনজারভেটিভ পার্টির সদস্যদের একাংশের দাবি, তথ্যপ্রযুক্তি সংস্থার মালিকরা তাঁদের ওয়েবসাইট থেকে ‘ক্ষতিকর বিষয়বস্তু’ সরাতে ব্যর্থ হলে তার জন্য কড়া সাজা ভুগতে হবে। উল্লেখ্য, আগামী সোমবার বিতর্কের সাইক্লোন বইতে পারে ‘হাউস অব লর্ডস’-এ বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। তাঁদের আরও মত, এ বিষয়ে বিশেষ চাপে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।



