Coal smuggling : কয়লা বোঝাই ছয়টি মোষের গাড়ি আটক 

SHARE:

Coal smuggling : কয়লা বোঝাই ছয়টি মোষের গাড়ি আটক 

সাশ্রয় নিউজ ★ বোলপুর : কয়লা পাচারের নতুন পন্থা নিয়েছে পাচারকারীরা। এবার সেই পন্থা ধরে ফেললেন পুলিশ। ছয়টি কয়লা বোঝাই মোষের গাড়িতে নয়া পদ্ধতি অবলম্বন করে পাচারকারীরা কয়লা ভর্তি অবৈধ গাড়ি। সেই গাড়ি গুলি আটক করেছে পুলিশ। ঘটনায় স্তম্ভিত অনেকেই। পুলিশসূত্রে খবর, ‘দুবরাজপুরের সালুঞ্চি গ্রাম থেকে সদাইপুর এলাকা হয়ে সিউড়ির দিকে যাচ্ছিল অবৈধ কয়লা বোঝাই ৬টি মোষের গাড়ি। বিশ্বস্ত সূত্র মারফৎ খবর পেয়ে সদাইপুর থানার ওসি মিকাইল মিঞার নেতৃত্বে বিরাট পুলিশবাহিনী অন্ধকারে রেঙ্গুনি গ্রামের রাস্তায় ওঁৎ পেতে ছিল। পুলিশ দেখে অবৈধ কয়লা বোঝাই মোষের গাড়ির চালকরা পালিয়ে যান।’ উল্লেখ্য যে, শুক্রবার সদাইপুর থানার পুলিশ ওই ছয়টি গাড়ি থেকে ১২ টন কয়লা উদ্ধার করেন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছেন পুলিশ। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন