রাজ্যপালের বক্তব্য নিয়ে সরব শুভেন্দু
সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোস-এর হাতেখড়ি হয় গতকাল। রাজ্যপালের ভাষণ নিয়ে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রাজ্যপালকে জয় বাংলা বলিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি তিনি জানান, ‘জয় বাংলা’ বাংলাদেশের আওয়ামী লিগের স্লোগান। বৃহস্পতিবার সাংবাদিকদের বিরোধী দলনেতা জানান, ‘‘রাজ্যপালের বক্তব্যের পুরোটাই তাঁর তাঁর সচিব নন্দিনী চক্রবর্তীর লিখে দেওয়া। রাজ্যপাল মহোদয়কে বোঝানো হয়েছে, বাংলার জয় মানে পশ্চিমবঙ্গের জয় পশ্চিমবঙ্গের জয় তো আমরাও চাই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আমাদের এই পশ্চিমবঙ্গ বানিয়েছেন। কিন্তু জয় বাংলা বাংলাদেশের স্লোগান। আওয়ামি লিগ এই স্লোগান ব্যবহার করে। সেদেশের সরকারি অনুষ্ঠানে এই স্লোগান ব্যবহার হয়। ওকে ভুল বুঝিয়ে এই স্লোগান বলিয়ে নেওয়া হয়েছে।’ উল্লেখ্য, রাজ্যপাল গতকাল হাতেখড়ি অনুষ্ঠানে বাংলায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সেখানে তিনি বলেন, ‘জয় বাংলা, জয় হিন্দ’ শব্দটির প্রয়োগ করেন। বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ‘জয় বাংলা ‘ শব্দটি সম্পর্কে আপত্তি তোলেন।



