Red Volunteers: রেড ভলান্টিয়ারসরা হাসি ফোটাচ্ছেন আর্ত মানুষের মুখে 

SHARE:

রেড ভলান্টিয়ারসরা হাসি ফোটাচ্ছেন আর্ত মানুষের মুখে 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : রেড ভলান্টিয়ারদের মানবিক কর্মকাণ্ড ইতিমধ্যেই দেশের মানুষ দেখেছেন। প্রতিনয়ত তাঁরা মানবিক দৃষ্টান্ত রাখছেন মানুষের কাছে।

আরও দেখুন : https://youtu.be/vsRDFZbf-9A

আজকে একজন ক্যান্সার রুগীর কাছে অক্সিজেন পৌঁছে দিয়ে সেই রুগীটির প্রাণ বাঁচালেন রেড ভলেন্টিয়াররা। বেনাচিতির এক রেড ভলান্টিয়ারের কথায়, ‘হঠাৎ এক ক্যান্সার পেশেন্টের ফোন আসে। বছর ৪০-এর ওই রুগী শ্বাসকষ্ট হচ্ছিল খুব। ওই বাড়ি থেকে ফোন পেয়েই আমরা তাঁকে অক্সিজেন সিলিণ্ডার পৌঁছে দিই। গিয়ে দেখি, খুব কষ্ট পাচ্ছেন ভদ্রলোক। পাশে বসে আছে তাঁর আট বছরের শিশু কন্যা। সে তাঁর বাবাকে জিজ্ঞেস করছে, বাবা এটা কী নিয়ে এসেছে?’ বিশেষভাবে উল্লেখ্য যে, মানুষের পাশে প্রতিনিয়ত দল মত নির্বিশেষে সংগঠনটির সদস্যরা এগিয়ে যাচ্ছেন , আর্ত মানুষের সহায় হচ্ছেন ওঁরা। দেশে যখন কোভিড অতিমারী তীব্র আকার নিয়েছে। মানুষ ঘরবন্দী। জীবনের পরোয়া না করে কখনও কোভিড রোগীর পাশে, খাদ্য থেকে অক্সিজেন সিলিণ্ডার নিয়ে গিয়ে তাঁদের মুখে হাসি ফুটিয়েছেন কখনও ঘরবন্দী মানুষগুলির সহায় হয়ে উঠেছেন! রেড ভলান্টিয়ারদের উদ্যোগ ইতিমধ্যেই সাড়া জাগিয়েছে। এবং ওঁদের জীবনমুখী কর্মকাণ্ড নিয়ে চর্চা হয়েছে বা হয়ে চলেছে। ওঁরা দেখিয়ে দিচ্চেন, মানুষের পাশে দাঁড়াতে শুধু প্রাণের স্পন্দন দরকার, আর কিছু দরকার পড়ে না। 

 আরও দেখুন : https://youtu.be/u_HbGq_TC9ক

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন