ধর্না মঞ্চে দেবী রূপে পুজিত চার বছরের শিশু
সাশ্রয় নিউজ ★ কলকাতা : সরস্বতী পুজোর আগের দিনই সরস্বতী পুজো করতে হল ধর্না মঞ্চের চাকরি প্রার্থীদের। ইতিমধ্যে আজকে তাঁদের অবস্থান ৬৮২ দিন পেরিয়ে গেল। তাঁরা প্রজাতন্ত্র দিবসের দিন অবস্থান করার অনুমতি মেলেনি বলে জানান। তাই একদিন আগেই এসএলএসটি চাকরিপ্রার্থীরা সরস্বতী পুজো করলেন। না কোনও মাটির মূর্তিকে নয়, চাকরি প্রার্থীরা তাঁদের প্রতিমা হিসেবে বেছে নেন চার বছরের একজন শিশুকে। তাঁদের কথায়, ওই শিশুটি প্রতিদিন তাঁর মায়ের সঙ্গে আসেন। সেই শিশুই দেবী সরস্বতী রূপে পুজিত হলেন গান্ধীমূর্তির পাদদেশে তাঁদের প্রতিবাদ মঞ্চে।



