চার দিনের ভারত সফরে এলেন মিশরের প্রেসিডেন্ট
সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস। প্রজতন্ত্র দিবস উপলক্ষ্যে দেশের প্রতিটি শহর, সীমান্তবর্তী অঞ্চল, বিমানবন্দর, রেল, মেট্রো রেল, ব্যস্ততম জায়গায় নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাটো করেছে সরকার। এবার বুধবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ভারত সফরে এলেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফত্তাহ এল সিসি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে হায়দ্রাবাদে স্বাগত জানান। তিনি যোগ দেবেন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে।



