Bjp : “দিদি আপনি বাংলার কী অবস্থা করেছেন?” : জেপি নাড্ডা 

SHARE:

Bjp : “দিদি আপনি বাংলার কী অবস্থা করেছেন?” : জেপি নাড্ডা 

সাশ্রয় নিউজ ★ কৃষ্ণনগর : রাজ্যে দলের সর্বভারতীয় নেতৃত্বকে পেয়ে চনমনে রাজ্য নেতা ও কর্মীরা। বৃহস্পতিবার, রাজ্য সফর শুরু করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি, জেপি নাড্ডা। তিনি দ্বিতীয়বারের জন্য বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হাওয়ার পর প্রথমবার পশ্চিমবঙ্গ সফরে আসলেন। আর তাঁর এই সফরে সঙ্গী রাজ্য বিজেপি-এর তিন শীর্ষ নেতা দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, ও সুকান্ত মজুমদার। বেথুয়াডহরির সমাবেশ থেকে বিজেপি নেতৃত্ব পঞ্চায়েত নির্বাচন তো বটেই, ২০২৪ -এর লোকসভা নির্বাচনের আগাম প্রচার শুরু করলেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিজেপির সর্বভারতীয় সভাপতি তাঁর বক্তৃতায় বলেন, ‘কংগ্রেসের আমলে প্রতিরক্ষায় শুধুই ভ্রষ্টাচার হত। হেলিকপ্টার কেনা থেকে শুরু করে যা খুশি কেনা হোক দুর্নীতি। এখন ভারত অনেক বেশি প্রতিরক্ষায় রপ্তানি করছে। বিশ্বকে ভারত দিচ্ছে। তিনি কেন্দ্রীয় সরকারের উন্নয়নের একটা খতিয়ান তুলে ধরেন দলের নেতা কর্মীদের সামনে। রাজ্যে আবাস যোজনায় দুর্নীতি নিয়ে সরব হন নাড্ডা। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের তীর ছুঁড়ে নাড্ডা বলেন, ”এখানে আবাস যোজনার টাকাও খেয়ে নিয়েছে। আমার বলতে খারাপ লাগছে, এখানে শৌচলয়ের পয়সাও খেয়ে ফেলেছে। বলতে খারাপ লাগছে, এটা বাংলার কী অবস্থা? দিদি আপনি বাংলার কী অবস্থা করেছেন? ” রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “আমরা গ্রামে গ্রামে ‘আমার অধিকার, আমার ১০০ দিনের কাজের দাবি তুলব।’ শুভেন্দু রাজ্যে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করেন, ” এখনও ৮০ লক্ষ জব কার্ড আধারের সঙ্গে লিঙ্ক হয়নি। হাজার হাজার কোটি টাকা চুরি হয়েছে। আবাস যোজনার টাকা কাটমানি খাওয়া হয়েছে। তাই গোটা বাংলা বলছে চোর ধরো। উৎখাত করতে হবে এদের।” উল্লেখ্য, সকাল থেকেই নদীয়ার বেথুয়াডহরিতে বিভিন্ন প্রান্ত থেকে কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব কী বার্তা দিচ্ছেন, তা শুনতে হাজির হন জেলা নেতা ও কর্মী সমর্থকরা।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন