মুর্শিদাবাদে বিক্ষোভের মুখে আবাস তদন্তকারী কেদ্রীয় দল
সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ ওঠার পরেই কেন্দ্রীয় তদন্তকারী দল জেলায় জেলায়। তাঁরা আবাস দুর্নীতি নিয়ে তদন্ত করছেন। কোথাও ওই তদন্তকারী দল যোগ্য ঘর প্রাপকদের সম্মুখীন হচ্ছেন। কোথাও বিক্ষোভকারীরা ঘরের দাবিতে ক্ষোভ উগরে দিচ্ছেন। গত মঙ্গলবার ও বুধবার ওই দলটি মুর্শিদাবাদ জেলার রানিনগর-১ নম্বর ব্লকের বিভিন্ন গ্রামে ঘোরেন। বাড়ি বাড়ি গিয়ে কথা বলেন মানুষের সঙ্গে। আজ ওই দলটি নওদা ব্লকের মধুপুর গ্রামপঞ্চায়েত এলাকাতেও বাড়ি বাড়ি যান। নওদাতে বিক্ষোভের মুখে পড়েন তাঁরা। ঘরের দাবিতে বিক্ষোভকারীরা বলেন, ‘সঠিকভাবে তদন্ত করে যোগ্য প্রাপকদের ঘরগুলি দেওয়া হোক। ‘ আজ তাঁরা নওদার বিডিও-র সঙ্গেও বৈঠক করেন। জেলা প্রশাসন সূত্রে খবর, আবাস তদন্তকারী দলটির আজকে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন।




