Bjp leader Locket Chatterjee : লকেটের হুঙ্কার 

SHARE:

লকেটের হুঙ্কার 

সাশ্রয় নিউজ ★ হুগলি : দত্তপুকুরে দিদির দূতকে অভিযোগ জানানোর সময় তৃণমূল কর্মী বিজেপি নেতাকে চড় মারেন। ওই চড় কাণ্ডের পর উত্তাল হয়ে ওঠে বঙ্গ রাজনৈতি। বৃহস্পতিবার বাঁকুড়া ১ নম্বর ব্লকের জগদল্লাতে বিজেপির অঞ্চল সম্মেলন থেকে আক্রমণ শানান সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বিজেপি সাংসদ বলেন, ‘কথা শুনতে না চাইলে ঘরের মধ্যে বেঁধে রেখে অভিযোগ শোনান। চড় মারলে আপনারাও ছাড়বেন না, ধরে চার-পাঁচটা আপনারাও দিন।’ হুঙ্কার হুগলির বিজেপি সাংসদের। ‘চড় দেওয়ার দরকার আছে, টাকা লুট করবে আবার চড়ও মারবে। আমি সামনে থাকলে তো চারটে থাপ্পড় মারতাম। কেউ ভয় পাবেন না, সবাই এগিয়ে চলুন।’ সূত্রের খবর, যে তৃণমূল কর্মী বিজেপি নেতাকে চড় মারেন, তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয় বলে বিশেষ সূত্রে খবর।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন