Calcutta High Court : জেলা স্কুল পরিদর্শকদের দুর্নীতিতে যুক্ত থাকার আশঙ্কা হাইকোর্টের 

SHARE:

জেলা স্কুল পরিদর্শকদের দুর্নীতিতে যুক্ত থাকার আশঙ্কা হাইকোর্টের 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : নিয়োগ দুর্নীতি নিয়ে আশঙ্কা প্রকাশ কলকাতা হাইকোর্ট-এর। বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, ‘জেলা স্কুল পরিদর্শকরা যুক্ত না থাকলে এই ধরনের দুর্নীতি হতে পারে না। একজন ভুয়ো শিক্ষক ২-৩ বছর চাকরি করছেন, বেতন পাচ্ছেন। জেলা স্কুল পরিদর্শকরা না জানলে কীভাবে এটা সম্ভব?’ তিনি আরও জানান, ‘ডিআইজি-সিআইডি-র নেতৃত্বে বিশেষ দল গঠন করে তদন্ত করবে সিআইডি ‘ এমনি নির্দেশ হাইকোর্টের। নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের এই নির্দেশ, চাকরিপ্রার্থীদের জন্য আরও কিছুটা আশার আলো বলেই মনে করছেন শিক্ষিত মহল। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন