Jacinda Ardern : নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীত্ব ছাড়তে চাইলেন জাসিণ্ডা আর্ডেন

SHARE:

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীত্ব ছাড়তে চাইলেন জাসিণ্ডা আর্ডেন

 

সাশ্রয় নিউজ ★ ওয়েলিংটন : ২০১৭ সালে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হন জাসিণ্ডা আর্ডেন। মাত্র ৩৭ বছর বয়সে তিনি প্রধানমন্ত্রী হন। এবং সেই সময় বিশ্বের সর্বকনিষ্ঠ রাষ্ট্র নেতা হিসেবে চিহ্নিত হন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। আগামী ৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে জাসিণ্ডার মেয়েদ শেষ হচ্ছে। তার আগে প্রধানমন্ত্রী জাসিণ্ডা আর্ডেন বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে জানান, “অনেক হয়েছে, এ বার আমি দায়িত্ব ছেড়ে দেব।” তিনি আরও বলেন, “এমন একটি বিশেষ পদের সঙ্গে গুরুদায়িত্বও আসে। কখন নেতৃত্ব দেওয়ার জন্য আপনি সঠিক ব্যক্তি আর কখন নন, তা বোঝার দায়িত্বও আপনারই।” উল্লেখ্য, আগামী বছর অক্টোবরে সম্ভাব্য নির্বাচন নিউজিল্যান্ডে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই দেশটির ক্ষমতাসীন দল লেবার পার্টি ও বিরোধী দল ন্যাশনাল পার্টির মধ্যে সমানে-সমানে এগিয়ে যাওয়ার ইঙ্গিত! ঠিক আগের মুহূর্তেই জাসিণ্ডা আর্ডেন-এর প্রধানমন্ত্রীত্ব ছাড়ার কথা ঘোষণা শাসকদলের কিছুটা ব্যাকফুটে চলে যাওয়ারই ইঙ্গিত রাজনৈতিক কূটনৈতিক মহলের। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন