Cyber Crime :  ভুয়ো ওয়েবসাইট বানিয়ে প্রতারণা, ধৃত চার 

SHARE:

ভুয়ো ওয়েবসাইট বানিয়ে প্রতারণা, ধৃত চার  

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : চার প্রতারককে গ্রেফতার করল দিল্লি পুলিশ-এর সাইবার দমন শাখা। ওই চারজন কেন্দ্রীয় সরকারের প্রকল্পের নামে ভুয়ো ওয়েবসাইট খুলে, মানুষকে ঠকাত বলে উল্লেখ। সাইবার দমন শাখা সূত্রে খবর, ওঁরা মূলত পেনশন প্রাপকরাই ওঁদের প্রতারণার শিকার হতেন। তাঁরা ওই প্রকল্প ভুক্ত করার জন্য পেনশনভোগীদের কাছ থেকে ১৯৯ টাকা করে নিতেন। উল্লেখ্য, সাইবার অপরাধের খবর পেয়েই তদন্তে নামেন পুলিশ। পুলিশ জানতে পারেন ১৮০০ পেনশন প্রাপক ওই প্রতারকদের ফাঁদে পায়া দিয়ে টাকা খুইয়েছেন। সাইবার দমন শাখার হাতে ধৃতরা হলেন ( ৪৭), কনভ কপূর (২৭) এবং  তাঁদের সঙ্গী বিজয় সরকার ও  শঙ্কর মণ্ডল। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে বলে সূত্রের খবর। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন