অস্ত্র সহ পুলিশের হাতে গ্রেফতার এক ব্যক্তি
সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : অস্ত্র সহ পুলিশের হাতে গ্রেফতার এক ব্যক্তি। ধৃতের কাছ থেকে কার্তুজ ও পিস্তল উদ্ধার করেছে মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার পুলিশ। পুলিশসূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম মানিক সেখ। বাড়ি সীতানগর এলাকায়। ওই ব্যক্তি এলাকায় সঙ্গে অস্ত্র নিয়ে ঘুরতেন বলে উল্লেখ। এছাড়াও উল্লেখ যে, অভিযুক্তের বিরুদ্ধে অস্ত্র ব্যবসা ও এলাকায় অনৈতিক কাজকর্ম চালানোর অভিযোগ। পুলিশ সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে একাধিক মামলা আছে।




