Hooghly :  হুগলির গুপ্তিপাড়া এলাকায় দুঃসাহসিক চুরি 

SHARE:

হুগলির গুপ্তিপাড়া এলাকায় দুঃসাহসিক চুরি 

সাশ্রয় নিউজ ★ হুগলি : হুগলির গুপ্তিপাড়ায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় সুত্রে জানা যায়, জনার্দন সরকার সহ পরিবারের সকলকে স্থানীয় বাসিন্দারা ও পরিজনরা অচৈন্য অবস্থায় দেখতে পান। এবং তাঁদের কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করেন। স্থানীয় বাসিন্দারারা জানান, রবিবার ওই ব্যক্তির বাড়ি ওঁদের পরিচিত দু’জন মহিলা এসেছিলেন। সোমবার অনেক ডাকাডাকির পর দরজা খোলেননি বাড়ির কেউ। পরিজনদের খবর দেন বাসিন্দারা। তাঁরা এসে পাঠমহল মীরপাড়ার বাড়ি থেকে স্থানীয়দের সহায়তায় পরিবারের তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। স্থানীয় মানুষজন জানান, ওই দুই মহিলা লকার থেকে গয়নাগাটি, অর্থ, ও জামা কাপড় নিয়ে পালিয়ে যান। হাসপাতালে পুলিশ যায় কিন্তু তিনিজনই অচৈতন্য! তাঁদের চিকিৎসা চলছে। কী কী চুরি গেছে তা স্পষ্ট নয় বলে পুলিশসূত্রে উল্লখ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন