আইনজীবীদের কালাদিবস
সাশ্রয় নিউজ ★ কলকাতা : কলকাতা হাইকোর্টের আইনজীবীরা ‘কালাদিবস’ নিয়ে দুইভাগে বিভক্ত হয়েছেন বলে সূত্রের খবর। রবিবারই বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিনিধিরা রাজ্যে আসেন। উল্লেখ্য যে, প্রতিনিধি কলকাতা হাইকোর্ট যাবেন। এবং তাঁরা ঘুরে দেখবেন জাস্টিস রাজাশেখর মান্থার এজলাস। রাজ্যে বার কাউন্সিল-এর আইনজীবীরা ‘কালাদিবস’ পালন করবেন। তাঁদের কথায়, আইনজীবীরা কেন আন্দোলন করতে পারবেন না? অন্যদিকে রাজ্য বার কাউন্সিলের ‘কালাদিবস’ পালন সিদ্ধান্তকে সমর্থন করছে না কংগ্রেস আইনজীবী সেলের। তাঁদের অভিযোগ, সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। রাজ্য বারের তিন সদস্য সুপ্রিম কোর্টের বিচারপতিরকে বিস্তারিত জানিয়ে অভিযোগ করেছেন বলে উল্লেখ। অন্যদিকে গতকাল রাজ্যে আসা বার কাউন্সিল অফ ইন্ডিয়ার ৩ সদস্যের প্রতিনিধি দলের বিরুদ্ধেও সোচ্চার আইনজীবীদের একাংশ। তাঁদের বক্তব্য, কোনও আলোচনা ছাড়াই কেন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন? আন্দোলনের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তারই প্রতিবাদে আইনজীবীদের কালো ব্যাজ় পরে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত।
গতসপ্তাহ থেকেই আইনজীবীদের একটা অংশ রাজাশেখর মান্থার এজলাস বয়কট করেন। তারপর থেকেই কলকাতা হাইকোর্ট-এ প্রায় অচলাবস্থা বলে উল্লেখ।


