Birbhum : বিধায়কের পথ আটকে বিক্ষোভ এলাকাবাসীদের

SHARE:

বিধায়কের পথ আটকে বিক্ষোভ এলাকাবাসীদের  

সাশ্রয় নিউজ ★ বোলপুর : আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগে শাসকদলের পক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন জায়গার মতো, বীরভূমের বিভিন্ন এলাকায় মানুষের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বার্ধক্যভাতা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, পানীয়জলের সমস্যা নিয়ে ক্ষোভ দেখা যাচ্ছে। উল্লেখ্য, সিউড়ির তৃণমূল কংগ্রেসের বিধায়ক বিকাশ রায়চৌধুরী নিজের বিধায়ক এলাকায় বিক্ষোভের মুখে পড়েন বলে জানা যায়। রবিবার ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি নিয়ে চিনপাই গ্রাম পঞ্চায়েত এলাকায় যেতে গিয়ে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়েন। বাঁশ, গাছ ফেলে এলাকার বাসিন্দারা বিধায়কের পথ আটকান। গ্রামবাসীরা জানান, বিধায়ক পানীয়জলের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতি রাখেনি। বিধায়ক বিকাশ রায়চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ”খানিক ভুল বোঝাবুঝি হয়েছিল। তবে এখন গ্রামবাসীরা বুঝেছেন। বিরোধীরা ওঁদের ভুল বোঝাচ্ছেন। এই গ্রামবাসীরা তো আমারই লোক। এঁদের জন্য আমি কাজ করব না! তাই হয় না কি? আমি কথা দিয়েছি, পানীয় জলের সমস্যা আমিই মেটাব।” 

উল্লেখ্য, বিক্ষোভকারীদের বিক্ষোভে বেশ কিছুক্ষণ আটকে থাকেন তিনি। তারপর তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন