নিখোঁজ মৃতদেহ উদ্ধার নিমতলা শ্মশান থেকে
সাশ্রয় নিউজ ★ কলকাতা : কলকাতা পিস ওয়ার্ল্ড থেকে নিখোঁজ দেহ উদ্ধার হয়েছে। দেহটি নিমতলা শ্মশানে বৈদ্যুতিক চুল্লিতে রাখার প্রস্তুতি চলছিল, ওই মুহূর্তেই উদ্ধার করা হয় বলে উল্লেখ। জানা যায় ওই ব্যক্তি মধ্য কলকাতার বাসিন্দা ছিলেন। সোমবার সকালে ওই মৃতদেহ পিস ওয়ার্ল্ড থেকে নিখোঁজ হয়ে যায়। ঘটনায় পিস ওয়ার্ল্ড-এর দুজন কর্মীকে বরখাস্ত করা হয়। সূত্র মারফৎ জানা যায়, পরিবারের তরফে পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের হয়নি। জানা যায়, ওই ব্যক্রি মধ্য কলকাতার বাসিন্দা। তিন ছেলে। তাঁরা কর্মসূত্রে দেশের বাইরে থাকেন। ডেপুটি মেয়র অতীন ঘোষ, “তদন্ত শুরু হয়েছে। পিস ওয়ার্ল্ডে মৃতদেহ নিয়ে আসা শোকাহত পরিবারকে একটি টোকেন দেওয়া হয়। একটি মৃতদেহ নিয়ে যাওয়ার সময় টোকেনটি পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছ বলে তিনি জানিয়েছেন।”




