আজ আবার বহরমপুর থানার সামনে থেকে শুরু ভারত জোড়ো যাত্রা
সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রা ইতিমধ্যেই ভারতীয় রাজনীতি ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে প্রভাব ফেলেছে। চর্চা হচ্ছে জনসংযোগের এই উদ্যোম নিয়ে। সূত্রের খবর, আন্তর্জাতিক রাজনৈতিক মহল ভারতের জাতীয় কংগ্রেসের এই পদযাত্রাকে বিশেষ দৃষ্টিতে দেখছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী-এর নেতৃত্বে “সাগর থেকে পাহাড়” পদযাত্রা শুরু হয়। এই পদযাত্রা মুর্শিদাবাদ জেলায় প্রবেশ করে। হাজার হাজার মানুষ পা মেলান তাঁর সঙ্গে। গতকাল যে পদযাত্রা খাগড়াঘাট স্টেশনে শেষ হয়, তা আজ আজ ১০ জানুয়ারি, মঙ্গলবার বহরমপুর থানা পুনরায় যাত্রা শুরু করে। ওই পদযাত্রা লালবাগ হয়ে আজকের মতো আজিমগঞ্জে শেষ হবে। উল্লেখ্য যে, অধীর চৌধুরীর নেতৃত্বে “সাগর থেকে পাহাড় ” যাত্রা যা ভারত জোড়ো যাত্রা, অংশ নিচ্ছেন দলে দলে মানুষ। উদ্দীপনা প্রদেশ ও জেলা কংগ্রেস শিবিরে।




