Boa Constrictor : মহিলা ব্যাগে কী নিয়ে বিমানে উঠছিলেন! 

SHARE:

মহিলা ব্যাগে কী নিয়ে বিমানে উঠছিলেন! 

সাশ্রয় নিউজ ★ আন্তর্জাতিক ডেস্ক : ভদ্রমহিলা ব্যাগে করে কী নিয়ে যাচ্ছেন? না এই নিয়ে বিমান বন্দরের নিরাপত্তারক্ষীদের মধ্যে কৌতুহল ছিল না। তাঁরা নিয়ম মেনেই যাত্রীদের চেকিং করছিলেন। তেমনি একজন মহিলার ব্যাগে এক্স-রে যন্ত্র ঢোকাতেই ওই কর্মীসহ বিমান বন্দরের অন্যান্য কর্মীদের চক্ষু চড়কগাছ! কেন? শুনলে হয়ত আপনিও ততটাই শিউরে উঠবেন! ব্যাগের ভেতর তাঁরা অন্যান্য ব্যবহারিক সামগ্রীর সঙ্গে দেখতে পান কী যেন একটা। ব্যাগখুলে আধিকারিকরা দেখেন, সাপ। না খেলনা নয় কিন্তু। জীবন্ত। কিন্তু বিষধর নয়। নাম ‘বোয়া কনস্ট্রিক্টর’ গোত্রের বলেই উল্লেখ। জানা যায়, ওই গোত্রের সাপ শিকারকে পেঁচিয়ে ধরে নাকানিচোবানি এমনকী শ্বাসরুদ্ধ করে মৃত্যুর মুখেও ঠেলে দিতে পারে। ফ্লোরিডার  ট্যাম্পা আন্তর্জাতিক বিমানবন্দরে ওই ঘটনার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা ‘ট্রান্সপোর্টেশন সিকিয়োরিটি অ্যাডমিনিস্ট্রেশন’ (টিএসএ)। তিনি জানান, মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, ওটি তাঁর পোষ্য। নাম বার্থোলোমিউ। 

ছবি : প্রতীকী 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন