পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী প্রয়াত
সাশ্রয় নিউজ ★ প্রয়াগরাজ : রাজ্যের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী প্রয়াত হয়েছে। এলাহাবাদে ৮ জানুয়ারি, ভোরবেলা তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। সূত্র মারফৎ জানা যায়, প্রাক্তন রাজ্যপাল ৮ ডিসেম্বর ২০২২ নিজ বাসভবনের শৌচাগারে পড়ে গিয়েছিলেন। হাসপাতালে ভর্তিও ছিলেন।
৩১ ডিসেম্বর ২০২২ তারিখ তিনি শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হলে পরিবারের লোকজন তাঁকে একটি হাসপাতালে ভর্তি করেন। এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। তারপরই পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ দেশের রাজনৈতিক নেতৃত্ব।
কেশরীনাথ ত্রিপাঠী ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত এ রাজ্যের দায়িত্ব পালন করেন। একদা উত্তরপ্রদেশের মন্ত্রীত্বও পালন করেন। তিনি তাছাড়া উত্তরপ্রদেশ বিধানসভার অধ্যক্ষও ছিলেন।




