“শিক্ষাক্ষেত্রে যা হয়েছে, তাতে আমরা অত্যন্ত লজ্জিত। অন্যায় হয়েছে।” প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বললেন ফিরহাদ হাকিম
সাশ্রয় নিউজ ★ কলকাতা : তৃণমূলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সেলাইমেশিন তুলে দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। চেতলার ওই অনুষ্ঠানে তিনি বিশেষভাবে সক্ষম মানুষদের সাইকেল, ছাত্রছাত্রীদের ল্যাপটপ ও দুঃস্থ মানুষজনদের কম্বল বিতরণ করেন।
প্রতিষ্ঠান বার্ষিকীর অনুষ্ঠান থেকে রেলের অনুষ্ঠানে জয় শ্রীরাম শ্লোগান নিয়ে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তাঁর কথায় “রাস্তায় দাঁড়িয়ে যেখানে সেখানে যারা জয় শ্রীরাম বলে, তারা আসলে ছ্যাবলামি করে। শ্রীরামচন্দ্রকে শ্রদ্ধা-সম্মান জানাতে হলে মন্দিরে গিয়ে শুদ্ধাচারে তাঁর নাম নেওয়া উচিত। পুজোর ঘরে শ্রীরামচন্দ্রের নাম নেওয়া উচিত।”
ওই অনুষ্ঠানে শিক্ষায় রাজ্যে দুর্নীতির যে অভিযোগ উঠেছে, কলকাতার মেয়র তা নিয়ে বললেন, “শিক্ষাক্ষেত্রে যা হয়েছে, তাতে আমরা অত্যন্ত লজ্জিত। অন্যায় হয়েছে।” চাকরিপ্রার্থীদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাধ্যমে কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নায়ন মন্ত্রী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ন্যায়ের পক্ষে। যোগ্য প্রার্থীরা সবাই চাকরি পাবেন।”




