Omicron BF-7 : দেশে আতঙ্ক বাড়ছে বিএফ-7 নিয়ে, আঁটোসাটো পরিকল্পনা কেন্দ্র ও রাজ্যের

SHARE:

দেশে আতঙ্ক বাড়ছে বিএফ-7 নিয়ে, আঁটোসাটো পরিকল্পনা কেন্দ্র ও রাজ্যের 

সাশ্রয় নিউজ ★ কলকাতায় : চিনে বিএফ সেভেনে আক্রান্তের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর। আতঙ্ক বাড়ছে ভারতেও। ভারতে ওমিক্রনের নতুন প্রজাতিতে আক্রান্তরা সুস্থ্য হয়ে উঠেছেন বলে জানা যায়। এবং প্রত্যেকেই ভালো আছেন। তবে চিনে যেহেতু এই ভাইরাসটি বিশাল আকার নিয়েছে, বিষয়টিকে একেবারেই হেলাফেলা করতে চাইছেন না কেন্দ্র ও রাজ্য সরকার। কারণ এই ভাইরাসে আক্রান্তরা একাধিকজনকে আক্রমণ করার ক্ষমতা রাখেন। যা চিন্তার কারণ স্বাস্থ্যমন্ত্রকের। ওমিক্রন বিএফ-৭ মোকাবিলার জন্য কেন্দ্র ও রাজ্য সরকার আঁটোসাটো পরিকল্পনার পথে এগোচ্ছেন বলে সূত্রের খবর।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন