সমবায় নির্বাচনে রক্ত ঝরল নন্দীগ্রামে
সাশ্রয় নিউজ ★ পূর্ব মেদিনীপুর : পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে শুক্রবার ভেটুরিয়া সমবায় কৃষি উন্নয়ন পারিচালন সমিতির নির্বাচন। আর ওই সমবায় নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত নন্দীগ্রাম। বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ, তৃণমূল কর্মী ও সমর্থকদের মারধরের। তাঁদের বক্তব্য, তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা মারধর করেছে তাঁদের কর্মী সমর্থকদের। অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বিজেপি। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, তাদের দলের কর্মী ও সমর্থকদের মারধর করার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদে বিরুদ্ধে। উল্লেখ যে, বিজেপি ও তৃণমূল কংগ্রেসের ৫ জন ৫ জনে করে মোট ১০ জন আহত হয়েছে বলে সূত্রের খবর। বিজেপি নেতৃত্বের অভিযোগ, ভয় দেখিয়ে তাঁদের একজন প্রার্থীকে প্রার্থীপদ প্রত্যাহার করতে বাধ্য করে শাসক দলের লোকজন। স্থানীয় মানুষজনের অভিযোগ, শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বেলা বাড়তেই উত্তেজনা চরমে ওঠে। দু-পক্ষের সংঘর্ষে রক্তাক্ত নির্বাচন। বিজেপি নেতা বটকৃষ্ণ দাস-এর কথায়, ‘সমবায় নির্বাচন নিয়ে গতকাল রাত থেকে তৃণমূল কংগ্রেস বহিরাগত জমা করেছে। আমাদের বেশ কিছু কর্মীকে বেধড়ক মারধর করেছে। ভোটারদের কেন্দ্রে ভোট যেতে দিচ্ছে না। আমাদের একাধিক কর্মী হাসপাতালে ভর্তি রয়েছে। অনেক ভোটার ভোট দিতে পারছে না রাস্তায় দাঁড়িয়ে রয়েছে।’ একজন আহত তৃণমূল কংগ্রেসের কর্মী জানান, ‘বিজেপি বাইরে থেকে লোক নিয়েছে হামলা চালিয়েছে। বিজেপি নেতা মেঘনাথ পালের নেতৃত্বে হামলা চালিয়েছে।’ পুলিশসূত্রে খবর, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।




