Birbhum : বন্ধ স্কুল, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ বিশবাঁও জলে 

SHARE:

বন্ধ স্কুল, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ বিশবাঁও জলে 

সাশ্রয় নিউজ ★ বীরভুম : নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরে চাকরি প্রার্থীরা আন্দোলন করছেন। তাঁদের কথায়, ঝুলে আছে ভবিষ্যৎ। অপর দিকে শিক্ষকের অভাবে, ধুকছে স্কুল। রাজ্যের বিভিন্ন স্কুল থেকে বাড়ির নিকটে বদলি নিয়ে চলে গিয়েছেন বহু শিক্ষক। তার ফলে শূন্যপদ সৃষ্টি হয়েছে স্কুলগুলিতে। 

পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের দাবি, “গত আট বছরে ঘোষিত ১৪,৩৩৯ শূন্য পদে এক জনেরও নিয়োগ হয়নি। দু’বার ইন্টারভিউ দিয়েছি। এ দিকে স্কুলগুলি বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষক-শিক্ষিকার অভাবে।” 

    বীরভূম জেলার লাভপুরে তিনটি আপার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে বলে খবর। সূত্র মারফৎ জানা যায়, লাভপুরের আরও কিছু স্কুলের ছাত্রছাত্রীদের পড়াশোনা বিঘ্নিত শিক্ষকের অভাবে। স্থানীয় বাসিন্দারা জানান, আয় নেই? সংসার চালাতেই হিমসিম খাই! সরকারি স্কুল বন্ধ।  বেসরকারি স্কুলে পড়ানোর খরচ যোগাব কীভাবে? লাভপুরের অবর বিদ্যালয় পরিদর্শক সরিফুল মোল্লা জানান, “বিভিন্ন স্কুল আংশিক সময়ের শিক্ষকদের দিয়ে কাজ চালাচ্ছিল। সরকারি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষকেরাই এই কাজ করছিলেন। কিন্তু তাঁদের বেতন পাঁচ থেকে সাত হাজারের মধ্যে। এত কম বেতনে কেউ কাজ করতে চাইছেন না।” 

    এক অভিভাবক জানান, এভাবে চলতে থাকলে শিক্ষার প্রতি ছেলেমেয়েরা আগ্রহ হারাবে। মাঝে কোভিড অতিমারির জন্য পড়াশোনা বড় ক্ষতি হয়েছে। এখন যদি স্কুলের এই অবস্থা হয়, তাহলে তাদের শিক্ষার অবস্থা কোথায় গিয়ে ঠেকবে বলতে পারেন? 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন