কলকাতায় পুলিসের জালে লোন অ্যাপ প্রতারণার মূল চক্রী
সাশ্রয় নিউজ ★ কলকাতা : কলকাতা পুলিসের জালে গেম অ্যাপ প্রতারণা কাণ্ডে গ্রেফতার করল একজন তরুণীকে। পুলিশ সূত্রে খবর, তরুণী দুবাইতে বসে প্রতারণা চক্র চালাতেন। তরুণীর নাম সোনিয়া খারাতমল। তিনি ও তাঁর সাগরেদরা মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বলে খবর। ২৭ জুন পুলিশের কাছে একটি অভিযোগ জমা পড়ে। ওই অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা পদক্ষেপ গ্রহণ করে বলে উল্লেখ। তার পরেই ৮ জনকে পুলিশ গ্রেফতার করেছিল। তাঁদের জিজ্ঞাসাবাদ করে লোন অ্যাপ প্রতারণার মূল চক্রীর খোজ মেলে বলে পুলিশ সূত্রে খবর। মূল চক্রী সোনিয়া খারাতমল বোনের বিয়েতে কলকাতা আসলেই পুলিশ তাঁকে গ্রেফতার করে বলে উল্লেখ।