POCSO : বৃদ্ধের বিরুদ্ধে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

SHARE:

POCSO : বৃদ্ধের বিরুদ্ধে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

সাশ্রয় নিউজ ★ হাওড়া : ৬৬ বছরের বৃদ্ধের বিরুদ্ধে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ। হাকড়ার জগাছা থানার পুলিশ বৃদ্ধকে গ্রেফতার করেছে বলে খবর। অভিযুক্ত বৃদ্ধের বাড়ি হাওড়ার উলুবেড়িয়াতে। ভাড়া থাকতেন জগাছায়। পুলিশসূত্রে খবর, ধৃত বৃদ্ধের নাম সরাফত আলি। অভিযোগ, শিশুটিকে চকোলেট দেওয়ার লোভ দেখিয়ে ভাড়া বাড়িতে অভিযুক্ত সরাফত সোমবার ধর্ষণ করেন। মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না শিশুটির মা। খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধে নাগাদ শিশুটিকে সরাফতের বাড়ি থেকে বেরিয়ে আসতে দেখেন, মেয়েকে যন্ত্রণায় ছটফট করতে দেখেন। বাড়ি গিয়ে সব স্পষ্ট হয়ে যায় তাঁর কাছে। শিশুটির মা-এর অভিযোগ, ‘সরাফত মুখে চাপা দিয়ে নিজের ঘরে আটকে রেখে ধর্ষণ করেছে আমার মেয়েকে।’ মঙ্গলবারের এই ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন