দিল্লির কিশোরীর ওপর অ্যাসিড হামলায় উদ্বেগ জাতীয় মহিলা কমিশনের
সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : দিল্লি মহিলা কমিশন দিল্লির কিশোরীর ওপর অ্যাসিড হামলার ঘটনায় দিল্লি পুলিশকে নোটিশ পাঠিয়েছে। পাশাপাশি ওই ঘটনায় উদ্বেগও জানিয়েছে জাতীয় মহিলা কমিশন। সূত্রের খবর, দিল্লি মহিলা কমিশন-এর নোটিশে উল্লেখ, হামলাকারীদের গ্রেফতার ও কঠোর শাস্তি দেওয়ার জন্য বলেছে দিল্লি মহিলা কমিশন। ১৭ বছর বয়সী কিশোরীর ওপর দক্ষিণ পশ্চিম দিল্লির দ্বারকা এলাকায় দুজন যুবক অ্যাসিড ছোড়ে বলে অভিযোগ। হামলাকারীরা বাইক থেকে কিশোরীর দিকে হামলা করে বলে উল্লেখ। কিশোরী গুরুতর আহত আবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল বলেন, ‘আমরা ওই ছাত্রী ও তাঁর পরিবারকে সাহায্য করছি।’ তিনি আরও বলেন, ‘হামলাকারীদের ধরতে ও কঠোর শাস্তি দেওয়ার জন্য দিল্লি পুলিশকে নোটিশ পাঠিয়েছে দিল্লি মহিলা কমিশন।’



