হাসপাতালে চিকিৎসা করিয়ে ফের সংশোধনাগারে অনুব্রত
সাশ্রয় নিউজ ★ আসানসোল : আসানসোল সংশোধনাগার কর্মীদের বুকে ব্যথা অনুভব করছেন বলে জানান তৃণমূল বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি তাঁকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁর ইসিজি ও চেস্ট এক্স-রে করেন। হাসপাতাল সূত্রে খবর, ইসিজি ও এক্স-রে রিপোর্টে কিছু পাওয়া যায়নি। আসানসোল হাসপাতাল-এর চিকিৎসক কীর্তি নায়েক বলেন, ‘‘উনি জানান, বুকে ব্যথা অনুভব করছেন। তাই ইসিজি করা হয়েছে। চেস্ট এক্স-রে করা হয়েছে। কোনও অসুবিধা দেখতে পাচ্ছি না। তা ছাড়া, রক্তচাপ, রক্তে শর্করার পরিমাণও স্বাভাবিক আছে বলে দেখলাম। ওজনও ঠিকঠাক আছে।’’
চিকিৎসার পরে আসানসোল সংশোধনাগারে ফিরেছেন অনুব্রত।

