Aindrila Sharma passes Away : কুড়ি দিনের লড়াই শেষ, প্র‍য়াত  অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা

SHARE:

কুড়ি দিনের লড়াই শেষ, প্র‍য়াত  অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : কুড়ি দিনের লড়াই শেষ করলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। হার মানলেন মৃত্যুর কাছে। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসকরা তাঁকে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা করছিলেন। সব সময়ের জন্য তাঁর পাশে ছিলেন পরিবারের লোকজন ও বন্ধু সব্যসাচী। উল্লেখ্য, এর আগে ঐন্দ্রিলা দু-বার ক্যান্সারের মতো রোগকে জয় করলেও হার মানলেন ব্রেনস্টোকের কাছে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলি পড়ায়। টলিপাড়ার অভিনেতা,  অভিনেত্রী, পরিচালক,  ডিরেক্টর এবং সকল কলাকুশলীরা শোকস্তব্ধ। শোকস্তব্ধ বাঙলা। 

গতকাল অভিনেত্রী ঐন্দ্রিলার বেশ কয়েকবার মাইল্ড অ্যাটাক হয়। আজ ভেন্টিলেশনের মাত্রা আরও বাড়িয়ে দেন চিকিৎসকরা। কিন্তু শেষ রক্ষা হল না, বেলা ১ টা নাগাদ মাত্র ২৪ বছর বয়সে পরলোকগমন করলেন বাঙলা ইণ্ডাষ্ট্রির এই অভিনেত্রী। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, বিনোদন জগতের মানুষজন। 

অভিনেতা ভরত কল জানান, ‘খুবই দুঃখের বিষয়। খুবই লড়াই করছিল ঐন্দ্রিলা। আমরা একসঙ্গে ‘জিওনকাঠি’ -তে কাজ করছিলাম। আমি তার বাবার ভূমিকায় ছিলাম। আমি খুব মিস করব ওকে, সারাজীবন মিস করব।’

সাশ্রয় নিউজ ও সাশ্রয় প্রোডাকশন হাউস অভিনেত্রী ঐন্দ্রিলার মৃত্যুকে গভীর শোক প্রকাশ করেছে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment