পুলিশের নাকাতল্লাশীতে পাচারের হাত থেকে উদ্ধার নিষিদ্ধ কফ সিরাপ
সাশ্রয় নিউজ ★ আসানসোল : এক ট্রাক নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করল পুলিশ। পুলিশসূত্রে খবর, তাঁদের কাছে আগাম খবর ছিল, কলকাতা থেকে এক ট্রাক কফ সিরাপ পাচারের উদ্ধেশ্যে আসছে। সেই মোতাবেক পুলিশ সতর্ক ছিল, মঙ্গলবার ডুমুরডিহি চেকপোস্টে নাকা তল্লাশী শুরু করে পুলিশ। ঝাড়পখণ্ড সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে ট্রাকটি ঢুকতেই ট্রাকটিকে আটল করে পুলিশ। ট্রাক ভর্তি কফ সিরাপ দেখে চোখ কপালে উঠে যায়। পুলিশসূত্রে খবর, প্রায় ৪৫ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে তাঁদের ধারণা, ওগুলি বাংলাদেশ পাচারের ছক ছিল। মঙ্গলবার ঘটনাস্থল থেকে পুলিশ চালককে গ্রেফতার করে। এবং বধবার তাঁকে আসানসোল সিজিএম আদালতে তোলা হলে আদালত ট্রাক চালক অনিল কুমার পালকে ৮ দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে বলে উল্লেখ। উল্লেখ্য, আসানসোল-দূর্গাপুর কমিশনারেট এসপি (কুলটি) সুকান্ত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “নিষিদ্ধ সিরাপগুলি কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, পুলিশ তার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় জড়িত প্রত্যেককে ধরা হবে।”




