সাংসদ আবু তাহের খান-এর গাড়ির নিচে পিষ্ট হয়ে মৃত্যু হল একজন শিশুর
সাশ্রয় নিউজ ★ বহরমপুর : সাংসদের গাড়ির নিচে প্রাণ গেল একজন ৬ বছরের শিশুর। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার পিঁপড়েখালিতে। জানা যায়, একটি শিশু হঠাৎ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র-এর সাংসদ আবু তাহের খান-এর গাড়ির সামনে চলে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান ওই সময়, এমপি-এর গাড়ি নওদার দিক থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল। আবু তাহের খান গাড়িতে ছিলেন। এই ঘটনা প্রসঙ্গে তিনি জানান, ‘হঠাৎই শিশুটি গাড়ির সামনে চলে আসে। সঙ্গে সঙ্গে আমি শিশুটিকে নিয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করি। এখানকার ডাক্তার সুপার সঙ্ঘতিকভাবে চেষ্টা করেছে। কিন্তু দুর্ভাগ্য! আমি ভীষণ মর্মাহত। দুঃখ জানাবার কিছু নাই!”

উল্লেখ্য, হাসপাতাল সুত্রে খবর শিশুটির প্রচুর রক্ত ক্ষরণ হয়েছিল। পায়ে ও মাথাতেও গুরুতর আঘাত লেগেছিল তাঁর।

প্রায় তিনঘন্টা চিকিৎসকরা চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। জানা যায়, মৃত শিশুর বাড়ি নওদা থানার গঙ্গাধারীতে। মায়ের সঙ্গে ব্যাঙ্কে গিয়েছিল। পরিবারের লোকজন অভিযোগ করেছেন, “এমপি-এর গাড়ির গতি বেশি ছিল ওই সময়। গতি কম থাকলে শিশুটিকে বাঁচানো সম্ভব হত।” শিশু মৃত্যুর এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গ্রামে। উল্লেখ্য, এই ঘটনায় ড্রাইভারকে গ্রেফতার করেছে পুলিশ।




