Birbaha Hansda : বিরোধী দলনেতার বিরুদ্ধে থানায় অভিযোগ মন্ত্রী বীরবাহা হাঁসদা

SHARE:

বিরোধী দলনেতার বিরুদ্ধে থানায় অভিযোগ মন্ত্রী বীরবাহা হাঁসদা

সাশ্রয় নিউজ ★ কলকাতা : দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করার জন্য বিজেপি নেতৃত্ব সরব হয়েছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী সহ সমস্ত স্তরের শিক্ষিত সমাজ কারা প্রতিমন্ত্রীর মন্তব্যকে সমর্থন করেনি। রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা সম্পর্কে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অসম্মানজনক মন্তব্য করতে শোনা যায় একটি ভিডিওতে (ভিডিও-এর সত্যতা সাশ্রয় নিউজ যাঁচাই করেনি)। ওই ভিডিওতে দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন, ”এগুলো শিশু, এই দেবনাথ হালদার, বীরবাহা যেগুলো বসে আছে এগুলা শিশু। আমার জুতার তলায় থাকে।”

তাঁর ওই অসম্মানজনক মন্তব্যের পরিপ্রেক্ষিতে বুধবার রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা ঝাড়গ্রাম থানায় অভিযোগ পত্র দায়ের করেন বলে উল্লেখ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন