G-20 : জি-২০ সামিটে শেকহ্যান্ড শি জিনপিং ও নরেন্দ্র মোদীর
সাশ্রয় নিউজ ★ বালি, ইন্দোনেশিয়া : জি-২০ সামিটে যোগ দিতে ইন্দোনেশিয়ার বালিতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

২০২০-এর ভারত ও চীনের সেনাদের ভেতর গোলাগুলির পরে এই প্রথম সাক্ষাৎ হলেন ভারতের প্রধানমন্ত্রী ও চীনের রাষ্ট্রপতি।
উল্লেখ্য, মঙ্গলবার বিভিন্ন দেশের প্রতিনিধিরা ডিনারে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে শেকহ্যান্ড করেন প্রধানমন্ত্রী।

এখনও পর্যন্ত তাঁদের ভেতর দুই দেশের সীমান্ত সমস্যা নিয়ে বৈঠকের সংবাদ নেই। তবে আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞরা ভারত চীন সীমান্ত সমস্যা নিয়ে বৈঠকের সম্ভবনা উড়িয়ে দিচ্ছেন না।




