সিরিয়াল ব্ল্যাকমেলার অর্চনাকাণ্ড : গুরুত্বপূর্ণ নথি ইডির হাতে
সাশ্রয় নিউজ ★ভুবনেশ্বর : গত মাসে প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছেন সিরিয়াল ব্ল্যাকমেলার অর্চনা নাগ ও তাঁর স্বামী জগবন্ধু চাঁদ। অল্প সময়ে ধনী হতে গিয়ে ইডির জালে পড়েন অর্চনা ও তাঁর স্বামী। প্রেমের সম্পর্কে মাততেন বিত্তশালীদের সঙ্গে। এবং তারপর তাঁদের সঙ্গে লিপ্ত হতেন শরীরী খেলায়। সেইসব বিশেষ মুহূর্তের ভিডিও ক্লিপস নিতেন অর্চনার স্বামী। এইভাবে বিত্তশালীদের যৌনতার ফাঁদে ফেলে তাঁদের থেকে মোটা টাকা হাতিয়ে নিতেন তাঁরা। তদন্তে নেমে তদন্তকারীরা জানতে পারেন, অর্চনা ও স্বামী জগবন্ধু চাঁদ-এর সহযোগী আরও দুজন শ্রদ্ধা বেহেরা ও খগেশ্বর পাত্র। খগেশ্বর গ্রেফতার হয়েছেন এবং নভেম্বর মাসের ২১ তারিখ পর্যন্ত ইডি হেফাজতে থাকবেন তিনি। ঘটনার তদন্তে নেমে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিরা গুরুত্বপূর্ণ নথি ও মোবাইল ফোন পেয়েছেন বলে বিশেষসূত্রে খবর।



