জামুড়িয়া চাকরিপ্রার্থীদের বিক্ষোভে পুলিশ লাঠি চালালো
সাশ্রয় নিউজ ★ আসানসোল : আসানসোলের জামুড়িয়ায় চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখান। স্থানীয় একটি বেসরকারি কারখানার সামনে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। পুলিশের লাঠির আঘাতে ছত্রভঙ্গ হয়ে পড়ে আন্দোলনকারীরা। একটি বেসরকারি সংস্থায় চাকরির দাবি নিয়ে বিক্ষোভ দেখান এলাকার যুবক যুবতীর তথা কর্ম প্রার্থীরা। স্থানীয় বিধায়ক হরেরাম সিং ঘটনাস্থলে পৌঁছে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন কারখানা কর্তৃপক্ষ সংবাদমাধ্যমে অভিযোগ করেছেন, “বেশ কিছু গ্রামবাসী একত্রে জড়ো হয়ে কারখানার বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন। কারখানা কর্তৃপক্ষ গ্রামবাসীদের আমাদের ৩ লক্ষ টাকা দিতে হত, যার কোনও কারণ ছিল না। আমরা ওই টাকা দেওয়া বন্ধ করে দিয়েছি। কিন্তু তাঁদের এখানে পাঠিয়েছেন, কয়েকজন ক্রিমিনাল। যাঁরা কারখানা গ্রামবাসীদের ভুলিয়েভালিয়ে এখানে নিয়ে এসেছেন। এরা ৩ লক্ষ টাকা করে চাইছেন। এই ব্যাপারে প্রশাসন যদি ঠিকমত নজর না দেন তবে কারখানা অন্য রাজ্যে সরিয়ে নিতে বাধ্য হবে কোম্পানি। সংবাদ মাধ্যমকে কর্তৃপক্ষ এও বলেন, ‘এঁরা কোনও রাজনৈতিক কেউ নন।’ এলাকার বিধায়ক হরেরাম সিং বলেন,” সত্যিই যদি এলাকার গ্রামগুলির বেকার যুবক যুবতীর কাজের প্রয়োজন হয়, তাহলে আসানসোল বা জামুড়িয়ায় অনেক কারখানা আছে কোনওনা একটায় ব্যবস্থা করে দেওয়া হবে।” তিনি আরও বলেন, “যেভাবে কয়েকজনের মাধ্যমে আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটানোর চেষ্টা হচ্ছে, সেটা যাতে না হয় তা প্রশাসন দেখবেন।”



