রাষ্ট্রপতিকে অসম্মানজনক মন্তব্য রাজ্যের মন্ত্রী অখিল গিরির, ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রীর
সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে তৃণমূল মন্ত্রী অখিল গিরি-এর অসম্মানজনক মন্তব্য করে ছিলেন। তাঁর মন্তব্য নিয়ে সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। রাজ্যের বিরোধী দল বিজেপি অখিল গিরির মন্তব্যটির তীব্র প্রতিবাদ করে বারবার পথে নেমেছে। এমনকী এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের ওই মন্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে বলে খবর। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যে অখিল গিরির মন্তব্যকে, অনভিপ্রেত ও দল তাঁর বক্তব্যকে সমর্থন করে না বলে আক্ষা দিয়েছেন। আজ বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি সম্পর্কে মুখ খুলেছেন। মুখ্যমন্ত্রী বলেন,” আমরা রাষ্ট্রপতিকে অনেক সম্মান করি। তিনি একজন খুব মিষ্টি মহিলা, আমি মন্তব্যের জন্যে ক্ষমা প্রার্থী।” মুখ্যমন্ত্রী তাঁর সরকারের মন্ত্রীর মন্তব্যের নিন্দা করেছেন। এবং আরও বলেছেন, “সৌন্দর্য আপনি ভেতর থেকে দেখতে কেমন তা নয়, আপনি ভেতর থেকে কেমন আছেন।” আজ ১৪ নভেম্বর, ২০২২ বিকেলে রাষ্ট্রপতিকে নিয়ে অসম্মানজনক মন্তব্যের প্রতিবাদে রাজভবনের দিকে মিছিল করেছেন। উল্লেখ্য, ১৭ সেকেণ্ডের একটি ভিডিও ক্লিপে রাজ্যের মন্ত্রী অখিল গিরি রাষ্টপতির চেহারা নিয়ে “অসম্মানজনক” মন্তব্য করেছিলেন, তা নিয়ে প্রতিবাদের সুর ওঠে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের ভেতরে।



