CM Mamata Banerjee : রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ মুখ্যমন্ত্রীর

SHARE:

রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ মুখ্যমন্ত্রীর 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার সরাসরি “রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র”- এর অভিযোগ নিয়ে এসেছেন বলে উল্লেখ। মুখ্যমন্ত্রী বলেন, দূর্ণীতি মামলায় দলের যে সমস্ত নেতা অভিযুক্ত তাঁদের শোধরাবার সুযোগ দেওয়া উচিৎ। এবং তিনি আরও স্পষ্ট করে বলেছেন, “রাজ্যের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র করা হচ্ছে। সরকার ও তৃণমূলের বিরুদ্ধে প্রচার চালানো হচ্ছে। যদি কোনও ব্যক্তি কোনও ভুল করে থাকেন, তবে সেই ভুলগুলো শুধরানোর সুযোগ দেওয়া উচিৎ। যদি কোনও ব্যক্তি অন্যায়ের সঙ্গে জড়িয়ে থাকে তবে আইন আইনের পথেই ব্যবস্থা নেবে। একটা মিডিয়া ট্রায়াল চলছে।”  উল্লেখ্য, রাজ্যের শীর্ষ স্থানীয় বেশ কিছু নেতা-মন্ত্রী দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য রাজ্য রাজনীতিতে আরেকটি চর্চার বিষয় হয়ে উঠল বলে মনে করছেন শিক্ষিত মহল। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন