বিশ্ব ক্রিকেটে মহারাজ
সাশ্রয় নিউজ : বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার গুরুত্বপূর্ণ পদে নাম নিজের স্থান করে নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আই সি সি-র চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গ্রেগ বার্কলে। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সভাপতি তাভেংওয়া মুকুহলানি আই সি সি প্রসিডেন্ট নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন। তারপরই স্পষ্ট হয়ে যায় বার্কলের নাম। সূত্র মারফৎ জানা যায় যে, আই সি সি-এর মেল ক্রিকেটের দ্বায়িত্ব সামলাবেন সৌরভ। সৌরভের পাশাপাশি আই সি সি-তে প্রথমবারের জন্য আসলেন, জয় শাহ। জয় ফিন্যান্স অ্যান্ড কমার্সিয়াল অ্যাফেয়ার্সের প্রধান পদ সামলাবেন বলে খবর। সৌরভ গঙ্গোপাধ্যায় সৌরভ ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পরে কানাঘুষো শুরু হয়েছিল এবার কী তিনি তাহলে আই সি সি-এর চেয়ারম্যান হতে চলেছেন? সংবাদমাধ্যম ও আমজনতার সেই ধারণা যে ঠিক নয়, তা স্পষ্ট করে দেন মহারাজ। কিন্তু কিন্তু বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার বিশেষ পদটিতে বসে বাংলার মহারাজ বিশ্ব ক্রিকেটকে তুমুল সারপ্রাইজ দিলেন বৈকি!



