Murshidabad : হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে আমরা বাঙালি-এর সাত দফা দাবিতে জেলাশাসকের কাছে ডেপুটেশন

SHARE:

হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে আমরা বাঙালি-এর সাত দফা দাবিতে জেলাশাসকের কাছে  ডেপুটেশন

সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : ১১ নভেম্বর, ২০২২ শুক্রবার পশ্চিমবঙ্গ সহ সমস্ত বাঙালি অধ্যুষিত অঞ্চলে ইউয়্যু পি এস সি ও কেন্দ্রীয় সরকারের সমস্ত সরকারি চাকরির পরীক্ষা  বাংলা ভাষায় নেওয়া, পশ্চিমবঙ্গ সহ সমস্ত অঞ্চলে সেনাবাহিনীর পরীক্ষা বাংলা ভাষায় নেওয়ার দাবি সহ মোট সাত দফা দাবিতে মুর্শিদাবাদ জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল আমরা বাঙালি নামে একটি রাজনৈতিক দল। অন্যান্য দাবি গুলির মধ্যে ছিল, পশ্চিমবঙ্গ সহ সমস্ত বাঙালি অধ্যুষিত অঞ্চলের আদালতের কাজ কর্ম, রায় দান বাঙলা ভাষায় করা, সাইন বোর্ড ও যানবাহনে বাঙলা ভাষার ব্যবহার করা, পশ্চিমবঙ্গ সহ সমস্ত বাঙালি অধ্যুষিত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বাঙলা ভাষায় শিক্ষাদান, পশ্চিমবঙ্গ সহ সমস্ত বাঙালি অধ্যুষিত অঞ্চলে অনুর্বর জমিতে কৃষিভিত্তিক, কৃষি সহায়ক শিল্প ও কলকারখানা গড়ে বাংলার বেকার যুবক যুবতীদের স্থায়ী কর্ম সংস্থানের দাবিতে

দেন প্রতিনিধি দল।

এ বিষয়ে কেন্দ্রীয় নেতা অরুপ মজুমদার সাশ্রয় নিউজকে বলেন, কেন্দ্রীয় সরকার সম্প্রতি সংসদীয় কমিটির যে প্রস্তাবনা, প্রস্তাবণাতে হিন্দিকে রাষ্ট্র ভাষা হিসেবে চালু করার একটা প্রস্তাবনা দিয়েছে। তারই প্রতিবাদে আজকে আমরা ডি এম ডেপুটেশনে।

আমরা বাঙালি -এর জেলা সচিব ডাঃ স্বপন কুমার মণ্ডল বলেন, বর্তমান ভারতবর্ষ তথা বাংলার একটা বিভিষিকাময় পরিস্থিতির শিকার। মুর্শিদাবাদবাসীরও একই অবস্থা। আমাদের বাংলায় কেন্দ্রীয় সরকার যে হিন্দি ভাষাকে প্রাধান্য দিয়ে বাংলা ভাষাকে অবদমন করছে- জোর করে চাপিয়ে দিচ্ছে শিক্ষা থেকে কর্মক্ষেত্রে সর্বস্তরে। তাতে মানুষ গর্জে উঠছে। 

ডেপুটেশন থেকে ফিরে কেন্দ্রীয় নেতা অরুপ মজুমদার বললেন, আমাদের যে বক্তব্য ডি এম সে বক্তব্যের সঙ্গে সহমত। সংসদীয় কমিটি সর্বস্তরে হিন্দিভাষাকে চালু করার যে প্রস্তাবনা দিয়েছে এবং তার ফলে যে অহিন্দিভাষী রাজ্যগুলির ছাত্র ছাত্রী, চাকরিপ্রার্থীদের এতে অসুবিধা হবে। রাজ্যের কাজ-কর্মের ক্ষেত্রে একটা বিরাট অসুবিধা দেখা দেবে হিন্দিভাষী ছেলে মেয়েরা বেশি সুযোগ সুবিধা পাবে। এই বিষয়গুলির সঙ্গে তিনি সহমত পোষণ করলেন। এবং তিনি বললেন, আমার তরফ থেকে আমার যা করার আমি করব।

জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়ার আগে গ্রান্ট হল থেকে আমরা বাঙালির দলীয় কর্মীদের একটি মিছিল বহরমপুর শহর  প্রদক্ষিণ করে। আজ পূর্ব নির্ধারিত বেলা দুটোর সময় জেলা শাসকের কাছে সংগঠনের চার সদস্যের প্রতিনিধি দল জেলা শাসকের প্রতিনিধির হাতে সাত দফা দাবির একটি স্মারকলিপি তুলে দেন। এবং জেলা শাসকের প্রতিনিধি দাবিগুলির সঙ্গে সহমত পোষণ করেন। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন আমরা বাঙালি দলের কেন্দ্রীয় সাংগঠনিক সমতট সচিব অরুপ মজুমদার, মুর্শিদাবাদ জেলা আমরা বাঙালি-এর জেলা সচিব ডাঃ স্বপ্নন কুমার মণ্ডল। 

ডেপুটেশনের পরে গ্রান্ট হলের মাঠে পথসভায় নেতৃত্বরা   কেন্দ্রীয় সরকারের হিন্দি আগ্রাসনের নীতির সমালোচনা করেন। তেমনি, বাংলা ভাষার প্রতি অবজ্ঞা, বাঙলা ভাগের যে রোল তুলেছেন কোনও রাজনৈতিক দল, তাঁর তীব্র প্রতিবাদ ও নিন্দা করেছেন।

মুর্শিদাবাদ জেলারগ্রান্ট হলে পথ সভা  অনুষ্ঠিত হয় পথ সভায় বক্তৃতা করেন, জেলা সচিব ডাঃ স্বপন কুমার মণ্ডল সহ কেন্দ্র, রাজ্য ও জেলা নেতৃত্ব। 

উল্লেখ্য, আজ রাজ্যের মোট আট জেলায় আমরা বাঙালি দলটি জেলা শাসকের কাছে ডেপুটেশন দিয়েছে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন