মার্ক জুকারবার্গের দুঃখ প্রকাশ, কর্মী ছাঁটাইয়ের পথে মেটা
সাশ্রয় নিউজ : ফেসবুক নিয়ন্ত্রণ সংস্থা মেটা এক বিবৃতি জারি করে বলেছে, মোট কর্মীদের ১৩ শতাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে সংস্থার প্রধান মার্ক জুকারবার্গ বলেছেন, সকলের কাছে কঠিন সময়। তিনি আরও বলেন, ‘কর্মী সঙ্কোচন সংক্রান্ত যে সব সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, সেই সব কিছুর দায় আমি নিজে নিচ্ছি।” পাশাপাশি তিনি বলেন, ”সংস্থার সিদ্ধান্ত যাঁদের সরাসরি প্রভাবিত করছে তাঁদের জন্য আমি দুঃখিত।”
উল্লেখ্য, ইতিমধ্যেই ‘মেটা’ কর্মীদের মাইনেতে ও নানান সুযোগসুবিধেয় লাগাম টেনে সংস্থার ক্ষতির অংক পূরণ করতে চেষ্টা করলেও ব্যর্থ হয়। ফলে অপর আরেকটি সংস্থা ট্যুইটারের মতনই বিশাল অংশের কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে তাঁরাও বলে খবরে প্রকাশ।
দেশ ও বিদেশের সংবাদ মাধ্যমে কর্মী ছাঁটাইয়ের সংবাদ ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় উঠেছে। জানা যায় যে, ‘মেটাভার্স’ প্রকল্পে সংস্থাটি প্রচুর অর্থ বিনিয়োগ করলেও লাভ ঘরে তুলতে পারেনি। সংস্থার এই প্রকল্প তেমন সাফল্যের মুখ না দেখায় বড় অংশের অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হয়েছে সংস্থা।




