Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অভিযোগ : বিশেষভাবে সক্ষম ছাত্রের ওপর র‍্যাগিং

SHARE:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অভিযোগ : বিশেষভাবে সক্ষম ছাত্রের ওপর র‍্যাগিং 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগ উঠল এক ছাত্রের ওপর। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা নাগাদ।  আক্রান্ত ছাত্র, ওই বিশ্ব বিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে তৃতীয় বর্ষে পাঠরত বলে উল্লেখ। জানা যায়, আক্রান্ত স্বল্প দৃষ্টিসম্পন্ন। মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ের এক প্রাক্তন ছাত্র ও হোস্টেলেরই আরও কয়েকজন ছাত্র ওই ছাত্রকে ধাক্কাধাক্কি প্রহার ও হোস্টেল থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। ওই সময় তাঁরা স্বাভাবিক অবস্থায় ছিল না। ঘটনার সময় বিশেষ ক্ষমতা সম্পন্ন ওই ছাত্র, পরীক্ষায় অনুলেখকের সন্ধানে বিশ্ববিদ্যালয়ের নিউ ব্লক হোস্টেলে বন্ধুর কাছে গিয়েছিলেন জি এস সেন ছাত্রাবাসের ওই ছাত্র বলে উল্লেখ। এই ঘটনার লিখিতভাবে বিস্তারিত অভিযোগ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যে দ্বারস্থ হয়েছেন, ‘ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিজএবিলিটিজ’। অভিযুক্ত যথোপযুক্ত শাস্তির দাবী জানিয়েছেন তাঁরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস বলেন, ‘এটি দুর্ভাগ্যজনক। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ বিশ্ব বিদ্যালয়ের ডিন অব স্টুডেন্ট রজত রায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলেছেন, ‘অভিযুক্ত ছাত্রকে হোস্টেলে ঢুকতে নিষেধ করা হয়েছে।’ 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন