Bus fare : বাস ভাড়া নিয়ে মতানৈক্য মালিক ও সরকার পক্ষের ভেতর

SHARE:

বাস ভাড়া নিয়ে মতানৈক্য মালিক ও সরকার পক্ষের ভেতর 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : বাস মালিক ও সরকার পক্ষের ভেতর বাসভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে মতানৈক্য তৈরি হয়েছে বলে খবর। বাস মালিক সংগঠনের দাবি, জ্বালানির খরচ যে হারে বাড়ছে, তাতে বাস চালাতে ওষ্ঠাগত হতে হচ্ছে।  একজন সদস্যের কথায়, ‘বাস ভাড়া না বাড়ালে খরচ  চালনো মালিকদের পক্ষে সম্ভব না।’ অপর দিকে সরকার পক্ষের দাবী, নির্ধারিত ভাড়াতেই বাস চালাতে হবে বাস মালিকদের। এবং নির্ধারিত ভাড়া নিতে হবে যাত্রীদের থেকে। বিশেষভাবে উল্লেখ্য, ফ্র‍্যাঞ্চাইজি যে সব বাস রাস্তায় চলছে, সেই সমস্ত ভাড়া ১০ টাকা নিতে চান মালিকপক্ষ। যা সরকার নির্ধারিত ভাড়া ৮ টাকা মাত্র। বেসরকারি মালিকদের দাবী মানতে অস্বীকার করেছে সরকার। ওপর দিকে সরকারের দাবী মানতে অস্বীকার করেছেন বেসরকারি বাস মালিক পক্ষ। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন