সল্টলেকে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের আটকাল পুলিশ, আটক কয়েকজন চাকরি প্রার্থী
সাশ্রয় নিউজ ★ কলকাতা : পর্ষদ কার্যালয়ে ২০১৪ সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখাতে গেলে, তাঁদের আটকাল পুলিশ।

২০১৪ এর টেট উত্তীর্ণ প্রার্থীরা সল্টলেক সেক্টর ফাইভ করুণাময়ী চত্বরে জমায়েতের কথা ঘোষণা করে। সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো স্টেশনে আন্দোলনকারীদের পুলিশ আটকে দেয়। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনা স্থল থেকে কয়েকজন বিক্ষোভকারী চাকরি প্রার্থী পুলিশের হাতে আটক হয়েছেন বলে উল্লেখ।




