BJP : জেলায় সফরে সুনীল

SHARE:

জেলায় সফরে সুনীল 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : রবিবার উত্তর থেকেই সাংগঠনিক বৈঠক শুরু করছেন বিজেপির রাজ্য পর্যবেক্ষক সুনীল বনসল। উত্তরের ৬ জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন বলে উল্লেখ। এই বৈঠক থেকে কোচবিহার ও আলিপুরদুয়ারকে এই মুহূর্তে বাইরে রাখা হয়েছে। ২০১৯ সালে বিজেপি ভালো ফল করলেও, ২০২১ সালে বেশ কিছু  ভোটে উত্তরবঙ্গে নিজেদের সংগঠন তৃণমূল  মজবুত করে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব মনে করছেন,  উত্তরবঙ্গে বিজেপির সংঠন ঢিলেঢালা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই কারণেই উত্তরবঙ্গ থেকেই তাঁর জেলা সফর শুরু করছেন সুনীল বনসল। আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে দলের কার্যক্রম নিয়ে উত্তরবঙ্গে থাকবেন সুনীল।  

    ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে নতুন কৌশল অবলম্বন গেরুয়া শিবিরের। বিশেষ সূত্রের খবর,  মনোনয়ন দাখিলের সময়ে প্রার্থীদের সঙ্গে থাকবেন দলের সাংসদ ও বিধায়করা। পার্টির তরফে ওই সময়ে নিজেদের এলাকায় সাংসদ ও বিধায়কদের থাকতে বলা হয়েছে। বিজেপির স্পষ্ট অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস করবে রাজ্যের শাসকদল। এ বিষয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন,’বিজেপি আগে তাদের বুথ সভাপতিদের নামের একটা তালিকা দিক। যাদের বুথ কমিটি নেই। যাদের অর্ধেক জায়গায় মণ্ডল কমিটি নেই। যারা পঞ্চায়েতে প্রার্থী পায় না। এই প্রার্থী দিতে না পারার জন্য তারা যদি অন্য অভিযোগ করছে।’

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন