Road Incident : পথ দুর্ঘটনায় পাঁচ ভাইয়ের প্রাণহানি

SHARE:

পথ দুর্ঘটনায় পাঁচ ভাইয়ের প্রাণহানি 

সংশ্রয় নিউজ : গোয়ালিয়র থেকে ফেরার সময় এক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের পাঁচজন। নিহতরা সকলেই সকলেই সম্পর্কীত ভাই। নিতহদের বাড়ি উত্তর প্রদেশের মোরেনা জেলার বিটলি গ্রামে। গোয়ালিয়রের একটি হাসপাতাল থেকে অসুস্থ এক আত্মীয়কে দেখে ফিরছিলেন তাঁরা। হাসপাতাল থেকে এস ইউ ভি গাড়িতে করে ফেরার পথেই একটি ডাম্পার ধাক্কা মারে গাড়িটিকে। গাড়িতে থাকা পাঁচজন যাত্রী নিহত হন ও সাতজন যাত্রী গুরুতর আহত বলে সংবাদসূত্রে জানা যায়। আরও জানা যায়, আহতদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। উত্তরপ্রদেশের মোরানা জেলায় এই ভয়াবহ পথদুর্ঘটনায় শোকের ছায়া রাজ্য জুড়ে। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন