Murshidabad : ডেঙ্গিতে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কংগ্রেস নেতা মহম্মদ জহর

SHARE:

ডেঙ্গিতে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কংগ্রেস নেতা মহম্মদ জহর 

সাশ্রয় নিউজ ★ বহরমপুর : প্রয়াত হয়েছেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মহম্মদ জহর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। এস এস কে এম হাসপাতালে সোমবার প্রয়াত হন তিনি। জানা যায়, তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। 

প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি ও বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী সরাসরি এই মৃত্যুর দায় চাপিয়েছেন রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের ওপর। অধীর চৌধুরী বলেন, সরকারের ব্যর্থতাই জহরের প্রাণ কেড়ে নিল। ডেঙ্গি না বলে একে খুন বলা ভালো। ডেঙ্গি নিয়ন্ত্রণে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তর চূড়ান্ত ব্যর্থ।” এ প্রসঙ্গে জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা বর্ষিয়ান তৃণমূল নেতা অশোক দাস বলেন, “অধীর চৌধুরীর মতো সব কিছুতে রাজনীতি আনতে পারব না। দীর্ঘদিনের সহকর্মী জহরের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল।”

 উল্লেখ্য, জ্বরে আক্রান্ত হয়ে বহরমপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মহম্মদ জহর। ডেঙ্গির লক্ষ্মণ ছিল বলে বিশেষসূত্রে খবর। তাঁর রক্ত পরীক্ষা টেস্ট হলে, রিপোর্টে ডেঙ্গি পাওয়া যায়। গত রবিবার ওই কংগ্রেস নেতাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। বিশেষসূত্রে খবর, জহরের রক্তের অণুচক্রিকার পরিমাণ অনেক কমে যায়। সোমবার প্রয়াত হন তিনি।

ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত হন মহম্মদ জহর। কংগ্রেস ছাত্র সংগঠনের ছাত্র পরিষদের প্রাক্তন জেলা সভাপতির পদ ছিলেন। তখন থেকেই কংগ্রেস দলের সঙ্গে ওতোপ্রোতো যুক্ত হয়ে পড়েন। মৃত্যুর আগে পর্যন্ত মহম্মদ জহর প্রদেশ কংগ্রেসের সদস্য ও মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া জেলা কংগ্রেসে। শোক প্রকাশ করেছেন, বহু রাজনৈতিক দলের নেতৃত্ব।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment