Actress Sonali Chakraborty dead : প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী সোনালী চক্রবর্তী

SHARE:

প্রয়াত অভিনেত্রী সোনালী চক্রবর্তী

সাশ্রয় নিউজ ★ কলকাতা : টলিপাড়ায় শোকের ছায়া। টলিপাড়ার প্রিয়মুখ অভিনেত্রী সোনালী চক্রবর্তী সোমবার ভোর চারটের সময় প্রয়াত হয়েছেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।

এই জনপ্রিয় অভিনেত্রীর মৃত্যুতে টলিপাড়ার সমস্ত স্তরের অভিনেতা অভিনেত্রী ডিরেক্টর ও কলাকুশলীরা ভীষণভাবে শোকস্তব্ধ। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও টেলিভিশন ও চলচ্চিত্র ইণ্ডাষ্ট্রির সকলেই। শোকাতুর তাঁর অসংখ্য অভিনয়মুগ্ধ দর্শকরাও। তাঁর মৃত্যু সংবাদ সোশ্যাল মিডিয়ায় জানান, অভিনেত্রীর স্বামী অভিনেতা শংকর চক্রবর্তী।

তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন “ভরা থাক স্মৃতি সুধায়”। তাঁর প্রয়াণে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন নেটিজেনরা।

বিশেষভাবে উল্লেখ্য, অভিনেত্রী সোনালী চক্রবর্তী লিভারজনীত সমস্যায় ভুগছিলেন। কয়েকদিন আগে হাসপাতালেও ভর্তি হন। সুস্থ হলে চিকিৎসকরা তাঁকে ছেড়ে দেন। হাসপাতাল থেকে ফিরে এসে কাজে যোগ দেন। কিন্তু পুনরায় সমস্যা দেখা দিলে আবার বাইপাশের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অভিনেত্রী সোনালী চক্রবর্তীর দুই দিনের লড়াই হঠাৎই থেমে যায় সোমবার ভোর চারটের সময়। তাঁর মরদেহ বাসভবনে নিয়ে আসা হলে, সেখানে ইণ্ডাষ্ট্রির ও পরিবারের সদস্যরা সমবেত হন। এই শক্তিশালী অভিনেত্রীর অকস্মাৎ প্রয়াণ কেউই মেনে নিতে পারছিলেন না। অভিনেত্রীকে ভারাক্রান্ত মনে শেষ বিদায় জানান সকলেই। তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় কেওড়াতলা মহাশ্মশানে।

অভিনেত্রী সোনালী চক্রবর্তী রেখে গেলেন স্বামী, কন্যা ও অগুনতি অনুরাগীদের। তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে সাশ্রয় নিউজ ও সাশ্রয় প্রোডাকশন হাউস। তাঁর অভিনয় দক্ষতা বাঙালি দর্শক “… স্মৃতি সুধায় ” মনে রাখবেন।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment