Sukanya Mondal : দিল্লিতে ইডির মুখোমুখি হবেন কেষ্ট কন্যা

SHARE:

Sukanya Mondal : দিল্লিতে ইডির মুখোমুখি হবেন কেষ্ট কন্যা 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : গরুপাচার মামলায় জেলে আছেন অনুব্রত মণ্ডল। অনুব্রতর গ্রেফতারের পরেই তাঁর একের পর এক সম্পতির হদিস পান কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। সেইসব সম্পত্তিতে নাম আছে তাঁর কন্যা সুকন্যা মণ্ডল-এরও। সূত্রের খবর, আবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) -এর তলব কেষ্ট কন্যা সুকন্যাকে। জানা যায় যে, আগামী মাসে ২ তারিখ, অর্থাৎ ২ নভেম্বর দিল্লিতে যাবেন সুকন্যা। উল্লেখ্য, এর আগেও ব্যক্তিগত কারণ দেখিয়ে অনুব্রত-কন্যা গোয়েন্দাদের ডাক এড়িয়েছেন বলে জানা উল্লেখ। 

    কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, সুকন্যার সম্পত্তির পরিমাণের একটি চার্জশিট দিয়েছেন। চার্জশিটে উল্লেখ, ২০১৩-২০১৪ অর্থ বর্ষে সুকন্যা মণ্ডল -এর মোট আয়ের পরিমাণ ছিল ৩ লাখ ১০ হাজার টাকা। কিন্তু ২০২০-২০২১ অর্থ বর্ষে যা বেড়ে দাঁড়ায় ১ কোটি ৪৫ লাখ টাকা। এছাড়াও অন্তত ৩ কোটি টাকার ফিক্সড ডিপোজিটও আছে তাঁর নামে বলে উল্লেখ। 

    উল্লেখ্য যে, তদন্তে নেমে, ভোলেব্যোম রাইস মিল, চালকল সহ আরও চালকলের হদিশ পান সিবিআই আধিকারিকরা। এএনএম অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেড এবং নীড় ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড নামে দুই সংস্থারই ডিরেক্টর সুকন্যা মণ্ডল। সুকন্যার কাছে এএনএম অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেড-এর  আয় ব্যয়ের হিসেব চেয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বলে সংবাদসূত্রে খবর। 

    ইতিমধ্যে সায়গল হোসেনকে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। অনুব্রতর দেহরক্ষী সায়গলকে জেরা করে সুকন্যার সম্পত্তি সম্পর্কে গোয়েন্দারা তথ্য পেয়েছেন বলে সূত্রের খবর। তারপরেই তাঁকে আয় ব্যয় সহ আরও বেশকিছু তথ্যের নথি যাঁচায় করার জন্যে দিল্লিতে তলব করেন তাঁরা। আগামীকাল ২ নভেম্বর সুকন্যা মণ্ডল ইডি-র মুখোমুখি হচ্ছেন বলে বিশেষ সূত্রে খবর। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment