IVF : প্রয়াত স্বামীর ভ্রূণ সংরক্ষণ করে মা হবেন তরুণী

SHARE:

IVF : প্রয়াত স্বামীর ভ্রূণ সংরক্ষণ করে মা হবেন তরুণী 

সাশ্রয় নিউজ : বিয়ের মাত্র দু-মাসের ভেতর প্রয়াত হন ৩৩ বছরের তরুণীর স্বামী। ২০১৪ সালে জোশ নামে এক যুবকের সঙ্গে পরিচয় হয় তাঁর। তাঁদের সম্পর্ক প্রেমে রূপান্তরিত হয়। প্রিয় মানুষটির সঙ্গে অনেক স্বপ্ন দেখেছিলেন তিনি। কিন্তু ক’য়েক মাসের ভেতর জানতে পারলেন, জোশ ক্যান্সার আক্রান্ত। চিকিৎসকরা স্পষ্ট জানান, জোশের অসুখ নিরাময়ের অবস্থায় নেই। কঠিন সত্য সহ্য করতে কষ্ট হলেও জোশের হাত ছেড়ে দেননি ফ্যাবি। দিনেরপর দিন জোশের অসুখের তীব্রতা বাড়তে থাকে। তাঁরা ২০১৬ বিয়ে করেন। শুধু তাই না, তিনি জোশের সন্তানের মা হতে চান। সেই মতো জোশের শুক্রাণু সংরক্ষণ করেন। দুঃখের দিন পিছু ছাড়েনি, বিয়ের মাত্র ১ মাসের ভেতরই প্রয়াত হন জোশ। 

ফ্যাবির বয়স ৩৩ বছর। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। খুব ছোটবেলা থেকেই মা হওয়ার স্বপ্ন দেখতেন, ফ্যাবি। অনেক স্বপ্ন দেখেছিলেন জোশকে নিয়ে। কিন্তু ফ্যাবির থেকে জোশকে কেড়ে নেয় ক্যানসার। কিন্তু সন্তানের বাবা মা হতে উন্মুখ ছিলেন, ফ্যাবি ও জোশ। তড়িঘড়ি তাঁরা চিকিৎসকদের পরামর্শ নিয়ে জোশের শুক্রাণু সংরক্ষণ করে ফেলেন। তারপরই জোশের কেমো থেরাপি শুরু হয়। 

    মৃত্যুর আগে প্রাণের স্ত্রী’য়ের নামে উইল করেন জোশ। সেখানে তিনি উল্লেখ করেছেন, তাঁর মৃত্যুর পর সংরক্ষিত শুক্রাণুর দাবীদার একমাত্র ফ্যাবিই। 

    জোশের প্রয়াণের চার বছর কেটে গিয়েছে। যখন কোভিড-19 অতিমাত্রায় আছড়ে পড়ছে বিশ্ব জুড়ে ঠিক তখনই নিজেকে আবিষ্কার করে ফেলেন ফ্যাবি। এতদিন তিনি স্থির করতে পারেননি, জোশের সন্তান গর্ভে নেবেন কি না! কিন্তু কোভিডের নিঃসঙ্গ সময় বদলে দেয় ফ্যাবিকে। অনুভব করেন, পরিবারের প্রয়োজনীয়তা। স্থির করে নেন, জোশের শুক্রাণু গর্ভে ধারণ করেই তিনি মা হবেন। সব ঠিক থাকলে, ফ্যাবি আগামী নভেম্বর বা ডিসেম্বর মাসে ভ্রণ ধারণ করবেন নিজের গর্ভে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment